ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ২৬৪

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ২৬৪

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের উত্তরাঞ্চলের তেল-গ্যাস সমৃদ্ধ মারিব অঞ্চলে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২৬০ জনের বেশি হুথি সদস্যের প্রাণহানি ঘটেছে। দেশটির কৌশলগত গুরুত্বপূর্ণ মারিবে গত তিন দিনে হামলায় বিদ্রোহীগোষ্ঠী হুথিদের এই প্রাণহানি ঘটেছে বলে রোববার সৌদি জোটের এক বিবৃতিতে জানানো হয়েছে।

 

জোটের বরাত দিয়ে সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) বলছে, মারিবের ৫০ কিলোমিটার দক্ষিণের আল-জাওবা এবং আল-কাসসারার ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে হামলায় বিদ্রোহীদের ৩৬টি সামরিক যানবাহন ধ্বংস এবং ২৬৪ জনের বেশি হুথি সদস্য নিহত হয়েছেন।

Manual7 Ad Code

 

ইরান-সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী সৌদি জোটের হামলায় হতাহতের ব্যাপারে খুব কমই মন্তব্য করে এবং ফরাসি বার্তাসংস্থা এএফপি নিহতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

গত দুই সপ্তাহের প্রায় প্রত্যেকদিনই তেল সমৃদ্ধ উত্তর ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকারের সর্বশেষ ঘাঁটি মারিবের চারপাশে হামলার খবর দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলায় শত শত হুথি বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে সৌদি জোট।

 

চলতি বছরের ফেব্রুয়ারিতে একবার মারিব দখলে অভিযান চালিয়েছিল হুথিরা, কিন্তু সেবার বিপুলসংখ্যক যোদ্ধার প্রাণহানি হওয়ায় কয়েক মাস স্থগিত ছিল তাদের সেই দখল অভিযান। গত ২৩ সেপ্টেম্বর ইয়েমেনের পূর্বাঞ্চলের মারিব প্রদেশ হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যায়।

 

Manual8 Ad Code

সোদি জোট বলছে, হুথিদের দখলে যাওয়ার পর থেকে এই প্রদেশে বেসামরিক নাগরিকদের চলাচল এবং মানবিক ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code