খালেদা জিয়া আইসিইউতে

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১

খালেদা জিয়া আইসিইউতে

Manual6 Ad Code

ফাইল ছবি


সুরমা মেইল ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে। এখন তিনি আইসিইউতে আছেন।

Manual4 Ad Code

 

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

ডা. জাহিদ বলেন, ম্যাডামের ছোট একটি বায়োপসি করা হয়েছে। অপারেশনের পরে তার সঙ্গে ছেলে তারেক রহমান কথা বলেছেন। ছোট ভাই শামীম ইস্কান্দারও কথা বলেছেন। ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি কথা বলেছেন। এখন তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে তিনি ভালো আছেন।

 

খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

Manual3 Ad Code

বিকেল তিনটার দিকে খালেদা জিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তখন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ একজন জানান, খালেদা জিয়ার মাইনর একটি অপারেশন হচ্ছে। তার চামড়ার নিচের দিকে ফোসকার মতো হয়েছে। এজন্য অপারেশন করা হচ্ছে।

 

খালেদা জিয়ার অপারেশনের আগে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান সিথি, তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন ও ডা. আল মামুন।

 

গত ১২ অক্টোবর জ্বর আসায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে করোনাভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে টানা ৫৪ দিন একই হাসপাতালে ভর্তি ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code