জুড়ীতে ৪ বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ থেকে বহিষ্কার

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১

জুড়ীতে ৪ বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ থেকে বহিষ্কার

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : জেলার জুড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

 

তারা হলেন-  জুড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পশ্চিম জুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনফর আলী, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ওবায়দুল ইসলাম রুয়েল ও সালেহ উদ্দিন আহমদ, গোয়ালবাড়ী ইউনিয়নের যুবলীগ নেতা সবুজ আহমদ।

 

Manual1 Ad Code

এদের মধ্যে সালেহ উদ্দিন আহমদ বিগত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

 

Manual6 Ad Code

জুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন এবং সাধারণ সম্পাদক মাসুক আহমদ  স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

 

অন্যদিকে উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সাক্ষরিত অপর  প্যাডে অন্য বহিষ্কারাদেশ দেওয়া হয়।

 

Manual2 Ad Code

পূর্ব জুড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদিরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে  নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান  সালেহ উদ্দিন  আহমদ ও ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম রুয়েল। পশ্চিম জুড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্রীকান্ত দাসের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মো. আনফর আলী।

 

এদিকে গোয়াল বাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাব উদ্দিন আহমদ লেমনের বিরুদ্ধে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ওয়ার্ড যুবলীগের সভাপতি সবুজ আহমদকে বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ।

Manual7 Ad Code

 

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর জুড়ি উপজেলার ৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code