মহানগর আ’লীগকে শক্তিশালী করতে কাজ করবে ৯ সাংগঠনিক উপকমিটি

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১

মহানগর আ’লীগকে শক্তিশালী করতে কাজ করবে ৯ সাংগঠনিক উপকমিটি

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সিলেট মহানগর আওয়ামী লীগকে আরো বেশি শক্তিশালী ও সুসংগঠিত করতে ৯টি সাংগঠনিক উপকমিটি গঠন করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সাধারণ সভায় শনিবার (০৬ নভেম্বর) এই উপকমিটি গঠন করা হয়।

 

Manual2 Ad Code

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের পরিচালনায় সভায় বিভিন্ন সাংগঠনিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

 

শনিবার সকাল ১১টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি কনফারেন্স হলরুমে সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

 

Manual5 Ad Code

৯টি সাংগঠনিক উপকমিটিকে ২৭টি ওয়ার্ডের মধ্যে প্রত্যেক উপকমিটিকে ৩টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়। তাছাড়া প্রচার, দপ্তর, তথ্য ও অর্থ সেল নামে চারটি সেল গঠন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং  সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে উপকমিটি ও সেলের নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

Manual6 Ad Code

 

উপকমিটি ও সেলের সমন্বয়কারী ও নির্দেশক হিসেবে কাজ করবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও  সাধারণ সম্পাদক।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code