আফগানিস্তানে জুমার নামাজে ফের বোমা হামলা

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১

আফগানিস্তানে জুমার নামাজে ফের বোমা হামলা

Manual3 Ad Code
আফগানিস্তানে অশান্ত নানগারহার প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণ ঘটে। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে অশান্ত নানগারহার প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

শুক্রবার (১২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে। হাসপাতালের এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

 

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে তালেবানশাসিত আফগানিস্তানে সম্প্রতি জঙ্গিগোষ্ঠী আইএস একাধিক মসজিদে জুমার নামাজ চলাকালে হামলা চালিয়েছে।

 

আগের হামলাগুলো শিয়াদের মসজিদে হলেও এবারের হামলার শিকার মসজিদটিতে মূলত সুন্নি মুসলিমরা নামাজ পড়তেন। বিস্ফোরণটি পূর্ব প্রদেশের স্পিন ঘর জেলায় ঘটেছে, গত আগস্ট মাসে তালেবানরা দেশটির ক্ষমতা দখল করার পর থেকে ইসলামিক স্টেট গ্রুপের কার্যকলাপের কেন্দ্রস্থল এটি।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

সর্বশেষ গত নভেম্বরের শুরুতে, আইএস যোদ্ধারা কাবুলের জাতীয় সামরিক হাসপাতালে হামলা চালায়। এতে কমপক্ষে ১৯ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হন।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code