সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ২৬ জন মাওবাদী নিহত হয়েছেন।
শনিবার (১৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সকালে মারদিনতলা বন এলাকার কোরচিতে সি-৬০ পুলিশ কমান্ডো দলের সঙ্গে মাওবাদীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়।
ডিসট্রিক্ট পুলিশ সুপার অংকিত গয়াল বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ বন থেকে উদ্ধার করেছি।’
নিহত মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের মধ্যে এক শীর্ষ বিদ্রোহী নেতা আছেন বলে ধারণা করছে পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি