সিসিইউতে খালেদা জিয়া, অবস্থার অবনতি

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১

সিসিইউতে খালেদা জিয়া, অবস্থার অবনতি

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

 

শনিবার (১৩ নভেম্বর) রাত তিনটার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয় বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনোকিছু জানানো হয়নি।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এ বিষয়ে চিকিৎসকরা ভালো বলতে পারবেন।

Manual5 Ad Code

 

খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জে এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে গত রাতে সিসিইউতে নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

 

এদিকে, হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার এন্ডোস্কপি করা হয়। পরে রাতেই তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।

 

এর আগে, টানা ২৬ দিন হাসপাতালে চিকিৎসা শেষে ৭ নভেম্বর সন্ধ্যায় বাসায় ফেরেন খালেদা জিয়া। ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code