ওমরাহ পালনে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার

প্রকাশিত: ৩:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২১

ওমরাহ পালনে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর যেসব বিদেশি সৌদি আরবে ওমরাহ পালন করতে ইচ্ছুক, তাদের বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার। এক বিজ্ঞপ্তিতে দেশটির সরকার জানিয়েছে, কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।

Manual3 Ad Code

 

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিদের অবশ্যই সৌদি আরবে অনুমোদিত যে কোনো করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করতে হবে এবং আবেদন পত্রের সঙ্গে টিকার সনদের অনুলিপি জমা দিতে হবে।

Manual1 Ad Code

 

যেসব আবেদনকারী এই প্রক্রিয়া অনুসরণ করবেন, কেবল তাদেরকেই ভিসা দেবে সৌদি সরকার।

 

Manual6 Ad Code

এছাড়া ওমরাহ পালনে অনুমোদনপ্রাপ্ত বিদেশিদের জন্য ইতোমধ্যে ‘ইতমারনা’ ও ‘তায়াক্কালানা’ নামের দু’টি অ্যাপ চালু করেছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ওমরাহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদান করা হবে এই অ্যাপগুলোর মাধ্যমে।

 

করোনাভাইরাসের সংক্রমণ সহনীয় পর্যায়ে আসায় গত মাসে ওমরাহ ও হজ পালনে কিছু কঠোর নিয়ম শিথিল করেছে সৌদি আরব। এসবের মধ্যে রয়েছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সামাজিক দূরত্ব বিধি তুলে দেওয়াসহ সেখানে ধারণক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া। তবে দুই মসজিদেই বাধ্যতামূলক মাস্ক পরার নিয়ম বহাল রয়েছে।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code