বেশি লিভারের সমস্যায় ভুগছেন খালেদা জিয়া

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২১

বেশি লিভারের সমস্যায় ভুগছেন খালেদা জিয়া

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। বর্তমানে লিভারের জটিলতা বেশি ভোগাচ্ছে তাকে। রোগ পরীক্ষার জন্য লিভার থেকে নমুনা নেওয়া হয়েছে। আজ (রোববার) রেজাল্ট পাওয়ার কথা। এই নমুনা দেশের বাইরে বিশেষ করে যুক্তরাষ্ট্রে পাঠাতে পারলে ভালো হতো বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য।

 

ওই সদস্য বলেন, আমেরিকায় লিভারের সবচেয়ে উন্নত চিকিৎসা হয়। ম্যাডামের হিমোগ্লোবিনের যে সংকট ছিল তা তিনি অনেকটা কাটিয়ে উঠেছেন। ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। ইনসুলিনের পরিমাণ বাড়ানো হয়েছে। দুই দিন ধরে অক্সিজেন তুলনামূলক কম লাগছে। তবে হার্ট, কিডনিসহ আরও অনেক শারীরিক জটিলতা রয়েছে। কিডনির ক্রিয়েটিনিন এখনও বেশি। তাপমাত্রা স্বাভাবিক। এগুলো নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে। খালেদা জিয়ার শরীর প্রচণ্ড দুর্বল। এ জন্য তিনি জরুরি প্রয়োজন ছাড়া কথা বলেন না। দরকার লাগলে সবকিছু স্টাফদের কাছে চাচ্ছেন।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

হাসপাতালে প্রয়োজন মাফিক তরল জাতীয় খাবার বাসা থেকে রান্না করে নিয়ে আসছেন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি। তিনি শাশুড়ির পাশে সার্বক্ষণিক থাকছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসও হাসপাতালে যাচ্ছেন। তবে তারা সিসিইউর বাইরেই অবস্থান করছেন।

Manual3 Ad Code

 

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত এপ্রিলে তিনি করোনায় আক্রান্ত হন। করোনা থেকে সেরে উঠলেও নানা জটিলতায় তাঁকে দুই দফা হাসপাতালে ভর্তি করা হয়।

Manual6 Ad Code

 

খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে ইতিমধ্যে তার পরিবার, নিজ দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু সরকার রাজি নয়। এ অবস্থায় গতকাল ঢাকায় এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, খালেদা জিয়াকে ‘জীবন থেকে সরিয়ে দেওয়ার’ চক্রান্ত চলছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code