মার্চের মধ্যে ইউরোপে আরো ৭ লাখ মৃত্যুর শঙ্কা

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১

মার্চের মধ্যে ইউরোপে আরো ৭ লাখ মৃত্যুর শঙ্কা

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পাচ্ছে। করোনা ভাইরাসে এখন পর্যন্ত ইউরোপে ১৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি শীত মৌসুমে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

Manual8 Ad Code

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, মার্চের মধ্যে করোনায় এ ইউরোপে ও এশিয়ার কিছু অংশে আরো সাত লাখ মানুষের মৃত্যু হতে পারে।

 

Manual2 Ad Code

২০২২ সালের মার্চের মধ্যে ৪৯টি দেশের নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোর (আইসিইউ) ওপর ‘উচ্চ অথবা প্রবল চাপ’ পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি।

 

এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় অস্ট্রিয়া আবারো লকডাউন জারি করেছে। ইউরোপের অন্য দেশগুলো নতুন বিধিনিষেধ আরোপের কথা বিবেচনা করছে।

 

Manual5 Ad Code

টিকা দেওয়া পূর্ণ হয়েছে এমনটি বিবেচনা করতে শিগগিরই তাদের নাগরিকদের জন্য বুস্টার ডোজ বাধ্যতামূলক করতে পারে ফ্রান্স, জার্মানি ও গ্রিসসহ কয়েকটি দেশ।

 

ইউরোপের বেশ কয়েকটি দেশেই নতুন বিধিনিষেধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ দেখা গেছে। নেদারল্যান্ডসে আংশিক লকডাউন জারি করার পর থেকে টানা কয়েক রাত ধরে দাঙ্গা হয়েছে। বাড়তে থাকা সংক্রমণ মোকাবেলায় দেওয়া নতুন বিধিনিষেধের বিরুদ্ধে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও ইতালিতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code