একদিনে আরও সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১

একদিনে আরও সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৭ হাজার ৭২৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে চার শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫১ লাখ ৯১ হাজার ৩০৬ জনে পৌঁছেছে।

 

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২৪ হাজার ৩৫৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৫ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ২০ জনে দাঁড়িয়েছে।

 

বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৭৬৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৫৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮৯ লাখ ৬৭ হাজার ৯৬৩ জন আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯৮ হাজার ২০৭ জন মারা গেছেন।

 

আর গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৫৫৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৩৪ হাজার ৩৯৩ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৭ হাজার ৮১৯ জনের।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

প্রাণঘাতী এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৬৭৬ জন এবং মারা গেছেন ১৪৯ জন। এছাড়া একই সময়ে জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৯৬৬ জন এবং মারা গেছেন ৩২১ জন। ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩২৫ জন এবং মারা গেছেন ৫৯৫ জন।

Manual1 Ad Code

 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৬৮৬ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ৪৩ হাজার ৪১৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৪১৬ জনের।

Manual5 Ad Code

 

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৯৫ জন, তুরস্কে ১৭৫ জন, ফিলিপাইনে ২০০ জন, পোল্যান্ডে ৪৬০ জন, রোমানিয়ায় ১৯৫ জন, হাঙ্গেরিতে ১৭৬ জন এবং ভিয়েতনামে ১২৫ জন মারা গেছেন।

 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code