একজনকে বিদায় জানাতে গিয়ে ১৭ জন নিহত

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২১

একজনকে বিদায় জানাতে গিয়ে ১৭ জন নিহত

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে এক নারীর মরদেহ সৎকার করতে শ্মশানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও একজন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

 

শনিবার রাত ২টার দিকে নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, উত্তর ২৪ পরগনার বাগদা থানার পারমদন ফরেস্ট এলাকার বাসিন্দা শ্রাবণী মুহুরির মৃত্যু হয়। তার মরদেহ সৎকার করতে একটি ট্রাকে করে পরিবার ও প্রতিবেশীরাসহ প্রায় ৪০ জন নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হন। পথে নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে পৌঁছালে গাড়িটি সড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

এতে শ্রাবণী মুহুরির মরদেহসহ সবাইকে উদ্ধার করে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ১৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। কিছুক্ষণ পর আরো চারজনকে মৃত ঘোষণা করা হয়।

Manual3 Ad Code

 

প্রতিবেদনে আরো বলা হয়, এ ঘটনায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের চিকিৎসা চলছে। এদিকে হিন্দুস্তান টাইমস, দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code