খালেদার সুচিকিৎসায় সবচেয়ে বড় বাধা শেখ হাসিনা : সমাবেশে বক্তারা

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১

খালেদার সুচিকিৎসায় সবচেয়ে বড় বাধা শেখ হাসিনা : সমাবেশে বক্তারা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তারা বলেছেন, সরকার বেগম খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবে মুক্ত করে দিচ্ছে না। দলীয় চেয়ারপার্সনের মুক্তির জন্য প্রতিটি পাড়ায় মহল্লায় আন্দোলন গড়ে তুলতে হবে।

 

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে নগরীর রেজিস্ট্রারী মাঠে বিভাগীয় সমাবেশে বক্তারা কথাগুলো বলেন।

Manual8 Ad Code

 

বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন কর্মসূচি চলবে, এতে সবাইকে অংশ গ্রহণ করার আহ্বান জানান বিএনপি নেতারা।

 

Manual8 Ad Code

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন এদেশে খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব না উল্লেখ করে তারা বলেন, সরকার খালেদা জিয়াকে হত্যা করতে তার মুক্তি দিচ্ছে। এই সরকারের কাছে আবদার করে কোনো লাভ হবে না। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

 

প্রধানমন্ত্রীর প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার সুচিকিৎসা ব্যাহত হচ্ছে বলেও সমাবেশে মন্তব্য করেছে দলটির নেতাকর্মীরা।

Manual2 Ad Code

খালেদার সুচিকিৎসায় সবচেয়ে বড় বাধা শেখ হাসিনা : বিভাগীয় সমাবেশে বক্তারা


এরআগে, বেলা আড়াইটায় সিলেট নগরীর রেজিস্টারি মাঠে এ সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন। বিশেষ অতিথ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।

 

মহানগর বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জাতীয় কমিটির সদস্য এম নাসের রহমান।

 

সমাবেশে সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এনামুল হক, তাহসীনা রুশদীর লুনা, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনসহ দলের কেন্দ্রীয় ও সিলেট জেলাসহ বিভাগের অন্য জেলার নেতারা উপস্থিত ছিলেন।

 

এ সময় কেন্দ্রীয় নেতাদের উদ্দ্যেশে স্থানীয় বিএনপির নেতারা বলেন, আপনারা বিভাগে বিভাগে সমাবেশ না ডেকে ঢাকায় মহাসমাবেশ ডাকেন। আমরা ঢাকা অচল করে দেব। নয় মাস লড়াই করে দেশ স্বাধীন করেছি। মাসখানেক লড়াই করতে পারলেই এই সরকারের পতন ঘটানো সম্ভব। তারা জানান, আইনী বাধা নয়, খালেদা জিয়ার সুচিকিৎসায় সবচেয়ে বড় বাধা শেখ হাসিনা। তাকে সরাতে হবে। না হলে দেশ ও খালেদা জিয়াকে বাঁচানো যাবে না।

 

সমাবেশ উপলক্ষ্যে দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রেজিস্টারি মাঠে হাজির হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। পুলিশও ছিলো সতর্ক অবস্থানে।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code