বছরের শেষ সূর্যগ্রহণ আজ

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১

বছরের শেষ সূর্যগ্রহণ আজ

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : বছরের শেষ সূর্যগ্রহণ আজ শনিবার (৪ ডিসেম্বর)। বাংলাদেশ সময় ১১টা ২৯ মিনিটে শুরু হবে গ্রহণ, চলবে বিকেল ৩টা ৩৭ মিনিট পর্যন্ত। এমনটি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একটি নির্দিষ্ট ফ্রেমে অবস্থান করে তখনই হয় সূর্য অথবা চন্দ্রগ্রহণ ঘটে থাকে। বছরের শেষ সূর্যগ্রহণটি হবে বলয়গ্রাস গ্রহণ।

 

Manual4 Ad Code

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে। তবে বলয়গ্রাসের সময় এমনটি হয় না। এ সময় সূর্যের চারদিকে একটি বলয় বা চুড়ির মতো দেখা যায়।

 

Manual4 Ad Code

আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকা থেকে বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে। ভারত কিংবা বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না।

 

খালি চোখে সূর্যগ্রহণ দেখা যাবে না। তাতে রেটিনার ম্যাকুলা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর জেরে আংশিক দৃষ্টিক্ষমতা হারিয়ে যেতে পারে। তবে চন্দ্রগ্রহণে এমন ঝুঁকি নেই।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code