করোনা: একদিনে আরও সাড়ে ৫ হাজারেরও বেশি মৃত্যু

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২১

করোনা: একদিনে আরও সাড়ে ৫ হাজারেরও বেশি মৃত্যু

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৫ হাজার ৬৪১ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দেড় হাজার। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৫২ লাখ ৬৪ হাজার ৪৮ জনে পৌঁছেছে।

 

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ১১০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৫৬ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৬ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৫২৪ জনে দাঁড়িয়েছে।

 

প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

 

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৭৪২ জন এবং মারা গেছেন ৪৯২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৭৯১ জন আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৮ হাজার ৬০৮ জন মারা গেছেন।

Manual5 Ad Code

 

এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯৭৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৭ লাখ ৬৯ হাজার ১১ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৮০ হাজার ৭২ জনের।

 

এছাড়া জার্মানিতে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৩৭৯ জন এবং মারা গেছেন ২২২ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ৬১ লাখ ৪৩ হাজার ৮৫৬ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩ হাজার ৫৩০ জন মারা গেছেন।

 

Manual8 Ad Code

এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৮৪৮ জন এবং মারা গেছেন ১২৭ জন। একই সময়ে ইউক্রেনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২০৬ জন এবং মারা গেছেন ৪৩৬ জন।

 

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৮৩৮ জন। ভাইরাসটির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৬০৬ জনের।

 

এদিকে প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৩২ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭০ হাজার ৬২০ জন।

 

Manual2 Ad Code

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৫৮ জন, তুরস্কে ২২৮ জন, পোল্যান্ডে ৫০২ জন, ফিলিপাইনে ২৪৩ জন এবং ভিয়েতনামে ২০৩ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১৮৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৯০৩ জনের।

 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code