বিশ্বে করোনায় আরও ৫ হাজারের বেশি মৃত্যু

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১

বিশ্বে করোনায় আরও ৫ হাজারের বেশি মৃত্যু

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় বিশ্বে মৃত্যু ১ হাজার ২০০ জন বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫২ লাখ ৭৭ হাজার ১৩১ জনে পৌঁছেছে।

 

এছাড়া একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪০ হাজার ২৩৫ জন। সে হিসেবে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১৮ হাজার বেড়েছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ৯৯ জনে দাঁড়িয়েছে।

Manual3 Ad Code

 

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

 

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৩৯ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ১ লাখ ২৮ হাজার ৪৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ১০ হাজার ৩৬ জন মারা গেছেন।

 

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ১৩৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ৩৩ হাজার ৭৪৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৮২ হাজার ৪৬২ জনের।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৪৫৯ জন এবং মারা গেছেন ৪১ জন। মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫ লাখ ১৫ হাজার ২৩৯ জন করোনায় হয়েছেন এবং ১ লাখ ৪৫ হাজার ৬৪৬ জন মারা গেছেন।

 

এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৩৩০ জন এবং মারা গেছেন ৩০৯ জন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৭৮ জন এবং মারা গেছেন ২৩৯ জন।

 

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৩৮৫ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৪৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৭৮৯ জনের।

 

Manual3 Ad Code

করোনায় আক্রান্তের প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৮৬ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৩ হাজার ৫৩৭ জন।

Manual3 Ad Code

 

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৭৭ জন, তুরস্কে ১৮৭ জন, হাঙ্গেরিতে ৪৮৯ জন, ফিলিপাইনে ১১৩ জন, ভিয়েতনামে ২২৩ জন এবং মেক্সিকোতে ৪৮ জন মারা গেছেন।

 

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code