করোনাভাইরাসে আরও সাড়ে ৭ হাজার মৃত্যু

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১

করোনাভাইরাসে আরও সাড়ে ৭ হাজার মৃত্যু

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৭ হাজার ৫৯৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ২ হাজারের বেশি। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৫২ লাখ ৮৫ হাজার ৯৭৫ জনে পৌঁছেছে।

Manual6 Ad Code

 

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯০ হাজার ২০৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দেড় লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৬ কোটি ৭৩ লাখ ৬২ হাজার ৮৯০ জনে দাঁড়িয়েছে।

 

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০১ জন এবং মারা গেছেন ১ হাজার ৬৬৪ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ২ লাখ ৬৪ হাজার ১২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ১২ হাজার ১২৮ জন মারা গেছেন।

Manual2 Ad Code

 

অন্যদিক রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৯৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ৬৪ হাজার ৮৪৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৮৩ হাজার ৬৪৪ জনের।

Manual8 Ad Code

 

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৬৯১ জন এবং মারা গেছেন ১৮০ জন। মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৬০ হাজার ৩৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৫ হাজার ৮২৬ জন মারা গেছেন। একই সময়ে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১৯ জন এবং মারা গেছেন ১৭২ জন।

 

এছাড়া জার্মানিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৫৯২ জন এবং মারা গেছেন ৪৪৮ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ৬২ লাখ ৭০ হাজার ৭৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪ হাজার ৩৬১ জন মারা গেছেন। একই সময়ে ইউক্রেনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৫৫ জন এবং মারা গেছেন ৪৬৭ জন।

 

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ২৫০ জন।

 

Manual7 Ad Code

আর প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৫০৬ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৩ হাজার ৭৫৭ জন।

 

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৭৯ জন, তুরস্কে ১৯৮ জন, হাঙ্গেরিতে ২২৪ জন, পোল্যান্ডে ৫০৪ জন, ফিলিপাইনে ৯২ জন, ভিয়েতনামে ২১৭ জন এবং মেক্সিকোতে ১১০ জন মারা গেছেন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এ দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৩১২ জনের।

 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code