করোনায় একদিনে প্রায় ৪ হাজার মৃত্যু

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১

করোনায় একদিনে প্রায় ৪ হাজার মৃত্যু

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৪ লাখ ২৬ হাজার ২২৬ জন। এদের মধ্যে মারা গেছেন ৫৩ লাখ ২১ হাজার ৮৬৪ জন। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সেরে উঠেছেন ২৪ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৮৫১ জন।

 

এদিকে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩ হাজার ৯৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ২২৮ জন। আর সেরে উঠেছেন ৩ লাখ ৫৪ হাজার ৯৩৭ জন। এর আগের দিন ৫ হাজার ৪২৫ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ৫ লাখ ২ হাজার ৩৮৯ জন।

 

Manual2 Ad Code

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হালনাগাদ তথ্য দেওয়া আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে সোমবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

Manual3 Ad Code

 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে একদিনে ৪৮ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়, সেখানে ১ হাজার ১৩২ জন মারা গেছেন।

 

করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৯৫৬ জনের। সংক্রমিত হয়েছেন ৫ কোটি ৮ লাখ ১ হাজার ৪৫৫ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ৩ হাজার ৬৭৪ জন।

 

সংক্রমণের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ১৪২ জন। এতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৪৩৪ জনের। আর সেরে উঠেছেন ৩ কোটি ৪১ লাখ ২২ হাজার ৭৯৫ জন।

Manual5 Ad Code

 

সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকলেও মৃত্যুতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৮৬৭ জন। এতে মারা গেছেন ৬ লাখ ১৬ হাজার ৯৪১ জন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ২ কোটি ১৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন।

 

Manual1 Ad Code

এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২৮ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জন।

 

চীনের উহান প্রদেশের হুবেই শহরে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এর কয়েক মাস পর ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code