হবিগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১

হবিগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে যৌতুকের জন্য স্ত্রী হত্যা মামলায় স্বামী সৈয়দ হেলাল মিয়ার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Manual4 Ad Code

 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাশ এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় দুজনকে বেকসুর খালাস দেয় আদালত।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

দণ্ডিত ২৪ বছর বয়সী হেলাল মিয়া বাহুবল উপজেলার লাকুড়ীপাড়া গ্রামের সৈয়দ জিতু মিয়ার ছেলে।

 

খালাসপ্রাপ্তরা হলেন- একই গ্রামের সৈয়দ জিতু মিয়ার স্ত্রী সৈয়দা শাহেদা খাতুন ও আব্দুর রহমানের ছেলে তাজুল ইসলাম।

 

আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আবুল হাসিম চৌধুরী মোল্লা মাসুম জানান, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার বড়গাও গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে লাভলী আক্তারকে বিয়ে করেন হেলাল। বিয়ের কিছুদিন পর এক লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন। যৌতুকের টাকা না দেওয়ায় একই বছরের ২৩ সেপ্টেম্বর স্ত্রীকে হত্যা করেন তিনি। পরে লাশ ফেলে বাড়ি থেকে চলে যান স্বামীসহ বাড়ির লোকজন।

 

এ ঘটনার পরদিন লাভলী আক্তার অসুস্থ হয়ে মারা গেছে বলে বাবার বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা বাড়িতে এসে দেখেন লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনার পর ২৮ সেপ্টেম্বর স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে একটি হত্যা মামলা করেন লাভলীর বড় ভাই শাহীন চৌধুরী।

Manual7 Ad Code

 

এরপর তদন্ত করে তিনজনের বিরুদ্ধে ২০১৮ সালের ২৪ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন বাহুবল থানার তৎকালীন এসআই মহরম আলী। রাষ্ট্রপক্ষের ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ রায় দেয় আদালত।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code