সিলেটে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১

সিলেটে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সদ্য পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে মামলাটি খারিজ করেন সিলেটের সাইবার দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল কাশেম।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী আইনজীবী তানভীর আখতার খান।

 

এর আগে রোববার (১২ ডিসেম্বর) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক আইনজীবী তানভীর আখতার খান বাদী হয়ে সিলেটের সাইবার দমন ট্রাইব্যুনাল আদালতে মামলার আবেদন করেন।

Manual2 Ad Code

 

সম্প্রতি নাহিদ রেইনসের ফেসবুক পেজ থেকে লাইভে এসে খালেদা জিয়ার নাতনিকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য করেন  মুরাদ হাসান। এতে সমালোচনার ঝড় ওঠে। এরপর এক নায়িকার সঙ্গে মুরাদ হাসানের আপত্তিকর কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। এনিয়ে সমালোচনার মধ্যে প্রধানমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন। গত মঙ্গলবার পদত্যাগ করেন মুরাদ।

 

গত বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়ের মুরাদ। কিন্তু কানাডার টরেন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code