বিশ্বে করোনায় মৃত্যু-সংক্রমণ বেড়েছে

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২১

বিশ্বে করোনায় মৃত্যু-সংক্রমণ বেড়েছে

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৪ হাজার ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ১৩০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৩ লাখ ৭৬ হাজার ১৮৮ জনে পৌঁছেছে।

 

Manual4 Ad Code

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩১ হাজার ৯০২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৭৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৭ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৯৮৭ জনে দাঁড়িয়েছে।

 

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২৪২ জন এবং মারা গেছেন ৫২০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ২০ লাখ ২৮ হাজার ৫১৩ জন আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ২৮ হাজার ৬১১ জন মারা গেছেন।

 

Manual6 Ad Code

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ২২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৪১ হাজার ৮১২ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯৮ হাজার ২২২ জনের।

 

এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭৪৩ জন এবং মারা গেছেন ৪৪ জন। মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ৫৩ হাজার ১২১ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৭ হাজার ২৬১ জন মারা গেছেন। একই সময়ে ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৫ জন এবং মারা গেছেন ২২৪ জন।

 

এছাড়া জার্মানিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭১০ জন এবং মারা গেছেন ২৮০ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ৬৮ লাখ ৩৪ হাজার ৪৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৯ হাজার ২৪৩ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৬ জন এবং মারা গেছেন ১৫৭ জন।

 

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ১৫ হাজার ৮৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৯০৫ জনের।

 

এদিকে প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৯১৩ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৭ হাজার ৫৫৪ জন।

Manual8 Ad Code

 

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৪১ জন, তুরস্কে ১৭৬ জন, হাঙ্গেরিতে ৩৬৬ জন, বুলগেরিয়ায় ১৫৭ জন, দক্ষিণ আফ্রিকায় ১০৫ জন, ভিয়েতনামে ২২৫ জন এবং মেক্সিকোতে ২৩ জন মারা গেছেন।

 

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code