রায়হান হত্যা: নোমানকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১

রায়হান হত্যা: নোমানকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশ হেফাজতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলার পলাতক আসামি আব্দুল্লাহ আল নোমানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এ নির্দেশ দেন।

Manual6 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এমএ ফজল চৌধুরী। তিনি বলেন, মামলার অন্যতম আসামি পালাতক নোমানের মালামাল ক্রোকি পরোয়ানা জারি করেছিলেন আদালত। এরপর কোম্পানীগঞ্জ থানা পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে পায়নি। এ বিষয়ে একটি প্রতিবেদন আদালতে দাখিল করেছে পুলিশ।

 

তিনি আরো বলেন, আজ ধার্য্য তারিখ ছিল পরবর্তী আদেশের। আদালত কমপক্ষে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপানোর নির্দেশ দিয়েছেন। পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অবহিত করা হবে যে, তিনি আদালতে হাজির না হলে তার অনুপস্থিতিতে বিচারকার্য শুরু হবে।

 

এর আগে গত ৫ ডিসেম্বর নোমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও তার মালামাল ক্রোকীয় পরোয়ানার বিষয়ে শুনানীর তারিখ ধার্য্য ছিল। কিন্তু পুলিশের কাছ থেকে পরোয়ানার প্রতিবেদন না পাওয়ায় শুনানি পিছিয়ে আজ ২২ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

আদালতে শুনানির সময় রায়হান হত্যার প্রধান আসামি বরখাস্ত এসআই আকবর হোসেন ভুঁইয়া, এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদকে আদালতে হাজির করা হয়।

 

এ সময় আদালতে রায়হানের মা সালমা বেগমও উপস্থিত ছিলেন। আদালত থেকে বেরিয়ে তিনি পালাতক নোমানকে গ্রেফতারের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রতি অনুরোধ জানান।

 

তার অনুরোধ, ইন্টারপোলের মাধ্যমে যেন রায়হান হত্যা মামলার পলাতক আসামি আব্দুল্লাহ আল নোমানকে দেশে ফিরিয়ে আনা হয়। পাশাপাশি এ মামলার কার্যক্রম যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে হয়, সেই দাবিও জানিয়েছেন সালমা বেগম।

 

গোপন সূত্রে জানা গেছে, নোমান দেশ থেকে পালিয়ে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন বলে সম্প্রতি জানা গেছে।

 

রায়হান আহমদ সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়া এলাকার বাসিন্দা। গত বছরের ১০ অক্টোবর মধ্যরাতে রায়হানকে নগরের কাস্টঘর এলাকা থেকে তুলে নিয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন করা হয়। পরদিন সকালে তিনি মারা যান। নির্যাতনের সময় এক পুলিশের মোবাইল ফোন থেকে রায়হানের পরিবারের কাছে কল করে টাকা চাওয়া হয়। পরদিন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন।

 

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের তত্ত্ববাবধানে তিন সদস্যের একটি কমিটি তদন্ত করে পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত হন।

Manual4 Ad Code

 

এ ঘটনায় ১২ অক্টোবর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত এবং ৩ জনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়। এরপর থেকে প্রধান অভিযুক্ত এসআই আকবর পলাতক হন। পরে ওই বছরের ১৩ অক্টোবর মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করা হয়। এরপর ৮ নভেম্বর রাতে ভারতের দনা বস্তির খাসিয়ারা ভারতের অভ্যন্তর থেকে পলাতক আকবরকে আটক করা হয়। পরদিন ৯ নভেম্বর তাকে কানাইঘাট সীমান্তবর্তী দনা এলাকায় বসবাসরত বাংলাদেশিদের হাতে তুলে দেন খাসিয়ারা। পরে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে।  আকবর এখন কারাগারে রয়েছেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code