কলম্বিয়ায় দুই বিদ্রোহী গ্রুপের সংঘর্ষ, নিহত ২৩

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২

কলম্বিয়ায় দুই বিদ্রোহী গ্রুপের সংঘর্ষ, নিহত ২৩

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ায় দুই প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং রেভ্যুলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (এফএআরসি) মধ্যে সংঘর্ষে ওই প্রাণহানির ঘটনা ঘটে।

 

সোমবার (০৩ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী দিয়াগো মোলানো এ তথ্য জানান। খবর রয়টার্স ও সিএনএনের।

Manual2 Ad Code

 

দেশটির আরাউকা প্রদেশে দুটি গেরিলা গ্রুপের সশস্ত্র সদস্যরা গত রোববার থেকে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রক্তক্ষয়ী এ সংঘর্ষেই এ পর্যন্ত ২৩ জনের প্রাণহানি হয়েছে।

 

এক বিবৃতিতে কলম্বিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, মাদক চোরাচালানসহ অবৈধ আর্থিক ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিয়ে একে অপরের সঙ্গে সশস্ত্র লড়াই করছে বিবদমান ওই দুটি গ্রুপ। এ ছাড়া কলম্বিয়ার মানবাধিকার প্রধান জানিয়েছেন, সংঘর্ষের কারণে ১২টি পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।

Manual3 Ad Code

 

উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বরে কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সঙ্গে দেশটির সরকারের একটি শান্তিচুক্তি হয়। চুক্তির শর্ত অনুযায়ী ফার্ককে ভেঙে দেওয়া হয়। এর মাধ্যমে টানা পাঁচ দশক ধরে চলা একটি রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি হয়।

Manual8 Ad Code

 

শান্তিচুক্তি স্বাক্ষরের আগে দীর্ঘ ৫২ বছরের এই সশস্ত্র সংঘাতে আনুমানিক ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়। আর সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছিলেন ৬০ লাখেরও বেশি মানুষ।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code