কানাইঘাটে হত্যা মামলার আসামীদের হামলায় সাংবাদিক আহত

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২

কানাইঘাটে হত্যা মামলার আসামীদের হামলায় সাংবাদিক আহত

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
হত্যা মামলার আসামীদের স্বসস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক আব্দুর রব (৪৫)। তিনি বর্তমানে দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টারের দায়িত্বে রয়েছেন।

 

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে সাংবাদিক আব্দুর রব কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোহাজুরি জামে মসজিদের নির্মাণ কাজ দেখে নিজ বাড়ি এরালিগুল গ্রামে যাওয়ার পথে মসজিদের সামনের রাস্তার উপর তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি সোটা নিয়ে হামলা চালায় এলাকার নজরুল ইসলাম নজু হত্যা মামলার আসামীদের সেল্টারদাতা স্থানীয় এরালীগুল গ্রামের মৃত হারিছ আলীর পুত্র এলাকার বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের হুতা আলা উদ্দিন মড়ই (৫৫) গংরা।

 

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক আব্দুর রবের উপর হামলা চালায় আলা উদ্দিন মড়ই ও তার ছেলে নজরুল ইসলাম নজু হত্যা মামলার আসামী জুনেদ আহমদ, মিকির পাড়া গ্রামের কালা মিয়ার পুত্র আব্দুল কাইয়ূম, মাহিন আহমদ একই গ্রামের হাসন রাজার পুত্র আব্দুশ শহিদ, আলা উদ্দিনের পুত্র ফখর উদ্দিন সহ আরো ৪/৫ জন।

 

Manual2 Ad Code

হালাকারীরা সাংবাদিক আব্দুর রব নজরুল ইসলাম নজু হত্যার মামলার সাক্ষী হওয়ার কারনে সম্প্রতি সময়ে তাকে কয়েকবার প্রাণে হত্যার হুমকি দেন আলা উদ্দিন মড়ই ও হত্যা মামলার আসামীরা।

 

এরই জের ধরে রোববার প্রাণে হত্যার উদ্দেশ্যে মসজিদের সামনে রাস্তার উপর আব্দুর রবকে ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুই পায়ে উপোর্যপুরি দ্বারালো অস্ত্র দিয়ে আঘাত করে পা বিচ্ছিন্ন করার জন্য হাড় ভাঙ্গা মারাত্মক জখম ও ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

Manual6 Ad Code

 

এ সময় তার আত্মচিৎকারে মসজিদের কাজে থাকা এলাকার লোকজন এগিয়ে এসে আব্দুর রবকে হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা করেন। আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসকরা সাংবাদিক আব্দুর রব এর অবস্থা আশংকাজনক হওয়ায় সাথে সাথে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

স্থানীয়রা জানান, সাংবাদিক আব্দুর রব এর উপর হামলাকারী আলা উদ্দিন মড়ই এলাকায় প্রভাবশালী এবং তার ছেলে জুনেদ আহমদ সহ হামলাকারীরা কয়েক মাস আগে এরালীগুল গ্রামের নজরুল ইসলাম নজুকে হত্যা করে। উক্ত হত্যা মামলার স্বাক্ষী ছিলেন সাংবাদিক আব্দুর রব যার কারনে মামলার আসামীরা তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

 

আব্দুর রবের আত্মীয়-স্বজনরা জানান, নজরুল ইসলাম নজু হত্যা মামলার সেল্টারদাতা আলা উদ্দিন মড়ই গত শনিবার রাতে সাবেক ইউপি সদস্য মস্তাক আহমদে বাড়ীতে একটি বৈঠকে এবং স্থানীয় মন্তাজগঞ্জ বাজারে প্রকাশ্যে আব্দুর রবের উপর হামলা করবে বলে ঘোষনা দেয়। এরপর দিন তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আলা উদ্দিন মড়ই এর নেতৃত্বে হামলা চালানো হয়।

 

সাংবাদিক আব্দুর রব এর উপর হামলার খবর পেয়ে সাথে সাথে এলাকায় হামলাকারীদের আটক করতে পুলিশ পাঠান কানাইঘাট থানার ওসি (তদন্ত) জাহিদুল হক। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে গিয়ে তার চিকিৎসার খোজখবর নেন।

 

এ ব্যাপারে ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, আব্দুর রবের উপর হামলাকারীদের আটক করতে এলাকায় পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা ধায়েরের প্রস্তুতি চলছে।

 

স্থানীয় কর্মরত সাংবাদিক ও কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিক আব্দুর রবকে হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করছেন কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম ও থানার ওসি (তদন্ত) জাহিদুল হক।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code