কুলাউড়ায় গৃহহীন আরও ৬০ পরিবার পাচ্ছেন নতুন ঘর

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

কুলাউড়ায় গৃহহীন আরও ৬০ পরিবার পাচ্ছেন নতুন ঘর

Manual3 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :
তৃতীয় ধাপে মৌলভীবাজারের কুলাউড়ার গৃহহীন আরও ৬০ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর। বুধবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাজীপুরে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

Manual5 Ad Code

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,  প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ২ এর আওতায় কুলাউড়া উপজেলায় ৬০টি ঘর নির্মাণ করা হচ্ছে। এসব গৃহ নির্মাণের জন্য উপজেলার ভাটেরা ও হাজীপুরসহ বিভিন্ন ইউনিয়নে সরকারি খাস ভূমি উদ্ধার করে উপজেলা প্রশাসন। হাজীপুরের বিলেরপারের গুচ্ছগ্রামে ১২ টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয় বুধবার। এ ছাড়াও ভাটেরার ইসলামনগের ৩০টি ঘর ও খাস ভূমি উদ্ধারের পর নির্দিষ্ট স্থানে বাকি ১৮টি ঘর নির্মাণ করা হবে।

Manual6 Ad Code

 

হাজীপুরে গৃহ নির্মাণ উদ্বোধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল মোল্লা, হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী।

 

উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা মাওলানা আব্দুর রহমান।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্প ২ এর আওতায় এর আগে দুই ধাপে ২১০ টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। ৩য় ধাপে আরো ৬০ পরিবারকে ঘর দেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code