শ্রীমঙ্গলে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২

শ্রীমঙ্গলে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

Manual5 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুনেদ রহমান (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর বিষপানে মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকালে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

নিহত জুনেদ শ্রীমঙ্গল সরকারি কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী। এছাড়া সে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব। সে শ্রীমঙ্গল শহরের বিরাইমপুর এলাকার শামসুউদ্দিনের ছেলে।

 

Manual8 Ad Code

 এদিকে, শনিবার দুপুরে তার মরদেহ শ্রীমঙ্গলে আনা হলে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার বাবা শামসুউদ্দিন।

 

Manual8 Ad Code

জুনেদের মা তার ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ করে বলেন, তার ছেলে শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে মহাজিরাবাদ এলাকায় প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। সেখানে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ালে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে জুনেদের পরিবার মুত্যুরহস্য উন্মোচনের জন্য লাশ শ্রীমঙ্গল থানায় নিয়ে যান।

Manual6 Ad Code

 

শ্রীমঙ্গল থানার এসআই মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে জুনেদের বাবা ছেলের মরদেহ থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code