কমলগঞ্জে প্রবাসী হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২

কমলগঞ্জে প্রবাসী হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রবাসী আবুল হোসেন (৪০) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলগঞ্জ থানা পুলিশ তাদের বাড়ি থেকে আটক করে।

 

আসামিরা হলেন- জগন্নাথপুর গ্রামের মৃত ইছাক মিয়ার দুই পুত্র হাবিবুর রহমান রুবেল (৩০) এবং খয়রুল ইসলাম (২৪)।

 

Manual5 Ad Code

মামলা সূত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মছদ্দর আলীর ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী আবুল হোসেনের সাথে বসতবাড়ির পুরাতন ভিটা নিয়ে একই গ্রামের চাচা মৃত ইছাক মিয়ার পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। ২০১৭ সালের ২৪ মার্চ শুক্রবার জুমার নামাজ শেষে আবুল হোসেন বাড়ির উঠানে এলে দুপুর আড়াইটায় চাচাতো ভাই হাবিবুর রহমান রুবেল গংরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত আবুল হোসেনকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিন দিন পর ২৭ মার্চ বেলা আড়াইটার দিকে আবুল হোসেন মৃত্যুবরণ করেন।

Manual5 Ad Code

 

এ ঘটনায় আবুল হোসেনের ছোট ভাই মো. আব্দুর রউফ বাদী হয়ে ২৭ মার্চ রাতেই কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

 

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সবুজ মিয়া জানান, আবুল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাকি আরেক আসামি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বিদেশে অবস্থান করছে।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান আবুল হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক দুই আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

 

তিনি আরো বলেন, ২০১৭ সালে প্রবাসী আবুল হত্যার পর থেকে মামলার ওয়ারেন্টভুক্ত দুই সহোদর আসামি পলাতক ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code