কলম্বিয়ায় ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত ১৪

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২

কলম্বিয়ায় ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত ১৪

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
কলম্বিয়ার মধ্যাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর ভয়াবহ ভূমিধসে ১৪ জন নিহত হয়েছেন। পাশপাশি ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এখনো অনেকে নিখোঁজ।

 

Manual7 Ad Code

স্থানীয় সময় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরা’র।

Manual8 Ad Code

 

ভোরের দিকে কফি উৎপাদনকারী প্রদেশ রিসালদাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরপর টানা ভারি বৃষ্টিতে একটি এলাকায় ঘটে ভূমিধসের এ ঘটনা। খবর পেয়ে উদ্ধারকারী কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বেশ কিছু মানুষকে সরিয়ে নিয়েছে।

Manual1 Ad Code

 

জানা গেছে, ভূমিধস কলম্বিয়ার একটি সাধারণ ঘটনা। উঁচু পাহাড়ি এলাকায় বৃষ্টির পরপরই ভূমিধসের ঘটনা ঘটে। ২০১৭ সালে দেশটির মোকোয়া শহরে ভূমিধসের ঘটনায় মারা যান ৩২০ জন। আহত হয় আরও অনেকে।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code