পেরুতে ভয়াবহ দুর্ঘটনায় বাস, নিহত ২০

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২

পেরুতে ভয়াবহ দুর্ঘটনায় বাস, নিহত ২০

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় চার বছরের এক শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual7 Ad Code

স্থানীয় প্রশাসন বলছে, বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে প্রত্যন্ত উত্তরাঞ্চলীয় লিবারতাদে বাসটি একশ মিটার (৩২৮ ফুট) নিচের ঢালে নেমে যায়। তবে কয়েক ঘণ্টার পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

 

বাসটি তায়াবাম্বা থেকে ট্রুজিলোতে যাচ্ছিল বলে জানা গেছে। এ দুটি এলাকার সংযোগ সড়কের মধ্যে ৩৪০ কিলোমিটার (২১১মাইল) পথ পাড়ি দিতে রাস্তার খারাপ অবস্থার কারণে ১৪ ঘণ্টা সময় লেগে যায়।

Manual8 Ad Code

 

অভিযোগ রয়েছে, বেহাল সড়ক, বেপরোয়া গাড়ি চালানো, সাইনবোর্ডের অভাব এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রায়শই ঘটে দুর্ঘটনা। গতবছর নভেম্বরেও একই সড়কে ১০ জন মানুষ নিহত হন।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code