কুলাউড়ায় পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২

কুলাউড়ায় পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে মৌলভীবাজারের কুলাউড়া থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ দুইটি পাইপগান উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টায় গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসাল-আল-আলম।

Manual3 Ad Code

 

এর আগে সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামে হানিফ মিয়ার ঘর থেকে পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, পৃথিমপাশার গণকিয়া গ্রামের রেজান আলীর পুত্র হানিফ মিয়ার (৪০) ঘরে অভিযান চালায় র‍্যাব। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় তৈরী পাইপগান, ১০ টি দেশীয় অস্ত্র দা, ১টি  চায়নিজ কুড়াল,  ২৩ টি সুচালে লোহার ফলাকা যুক্ত ধনুকের তীর উদ্ধার করা হয়। অভিযানের সময় হানিফ মিয়া বাড়িতে না থাকায় তাঁকে আটক করতে পারেনি র‍্যাব।

 

Manual3 Ad Code

পরবর্তী উদ্ধারকৃত অস্ত্র জিডি মূলে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code