সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২
কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজার কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে জানা যায়।
নিহত ওই তরুণীর নাম পম্পি রাণী দেব (২০)। তিনি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মৃত শশাঙ্ক দেবের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে পম্পির বাবা মারা যান। গত দুই সপ্তাহ আগে জটিল রোগে আক্রান্ত হয়ে তার মায়েরও মৃত্যু হয়। তখন থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। শনিবার দুপুরে মা-বাবার মৃত্যু শোক সইতে না পেরে বাড়ির লোকজনের অজান্তে টিলাগাঁও রেললাইনে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পম্পি আত্মহত্যা করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি অঞ্জন কুমার পাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি।
Design and developed by ওয়েব হোম বিডি