সিলেটে জামায়াতের ৩ নেতা কারাগারে

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

সিলেটে জামায়াতের ৩ নেতা কারাগারে

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ছাত্রশিবিরের গোপন সম্মেলন আয়োজনের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

Manual2 Ad Code

বুধবার (২৩ ফেব্রুয়ারি) মামলার হাজিরা দিয়ে জামিন আবেদন করলে সেটি নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম।

 

তারা হলেন- জেলার বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউপির জামায়াত নেতা মো. দেলওয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলার জামায়াতের সেক্রেটারি মো. ফরিদ আহমদ এবং গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের জামায়াত নেতা জাহিদ হোসেন।

Manual7 Ad Code

 

জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর সিলেট আলিয়া মাদরাসার পরিত্যক্ত পাঠাগারে গোপনে সম্মেলনের আয়োজন করে ছাত্রশিবির। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ শিবিরকর্মীকে গ্রেফতার করে। পরে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। সেই মামলায় জামায়াতের তিন নেতা দেলওয়ার হোসেন, ফরিদ আহমদ ও জাহিদ হোসেনকে আসামি করা হয়।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code