শ্রীমঙ্গলে পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির সাকার ফিস

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২

শ্রীমঙ্গলে পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির সাকার ফিস

Manual6 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির সাকার ফিস। বৃহস্পতিবার (২৪ ফ্রেব্রুয়ারি) সকালে শহরতলীর লালবাগ এলাকায় একটি পুকুর সেচ শেষে মাছ ধরতে গেলে এই অদ্ভূত ধরণের মাছটি ধরা পড়ে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

পুকুর মালিক মো. সুলতান মাহমুদ জানান, মাছটি ধরার পর উৎসুক মানুষ মাছটি দেখার জন্য তার বাড়িতে ভীড় করে। পরে মাছটিকে ওজন করে দেখা যায় এর ওজন ১কেজি ৬০০গ্রাম। সুলতান জানান, অন্যান্য মাছের সঙ্গে এই সাকার ফিসটি তিনি গ্রামের এক লোকের কাছে ১৫০০টাকায় বিক্রি করেছেন।

 

মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, মিঠাপানির এই সাকার ফিসটির আদি নিবাস দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে। বিশেষত ব্রাজিলে অ্যামাজন অববাহিকায় এটি প্রচুর পাওয়া যায়। এদের মধ্যে লাফানোর প্রবণতা থাকায় এক জলাশয় থেকে আরেক জলাশয়ে ছড়িয়ে পড়তে পারে।

 

Manual7 Ad Code

এ মাছটির পূর্ণ নাম হলো সাকার মাউথ ক্যাটফিস। বৈজ্ঞানিক নাম হিপোসটোমাস প্লেকোসটোমাস সাকার ফিস। জলজ পোকামাকড় ও শেওলার পাশাপাশি ছোট মাছ এবং মাছের পোনা খেয়ে থাকে। তা ছাড়া সাকার ফিসের পাখনা খুব ধারালো। মাছের সঙ্গে লড়াই করার সময় ধারালো পাখনার আঘাতে সহজেই অন্য মাছের দেহে ক্ষত তৈরি হয় এবং পরবর্তী সময়ে পচন ধরে সেগুলো মারা যায়। সাকার ফিস রাক্ষুসে প্রজাতির না হলেও প্রচুর পরিমাণে খাবার ভক্ষণ করে। এতে খাদ্যের জোগান নিয়ে তীব্র প্রতিযোগিতা তৈরি হয় অন্য মাছের সঙ্গে। বেশিরভাগ সময়ই দেশীয় প্রজাতির মাছ সাকার ফিসের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে জলাশয় থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code