রুশ হামলায় ইউক্রেনে ৬৪ বেসামরিক নিহত

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২

রুশ হামলায় ইউক্রেনে ৬৪ বেসামরিক নিহত

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার সামরিক বাহিনীর অব্যাহত হামলায় ইউক্রেনে গত চারদিনে অন্তত ৬৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

 

Manual1 Ad Code

রোববার (২৭ ফেব্রুয়ারি) বৃটিশ সংবাদ সংস্থা বিবিসি লিখেছে, রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি বড় শহর থেকে তুমুল লড়াইয়ের খবর আসছে।

 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় (ওসিএইচএ) এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেইনে এ পর্যন্ত ২৪০ জন বেসামরিক নাগরিক হতাহত হওয়ার তথ্য তাদের কাছে আছে, তাদের মধ্যে ৬৪ জনের মৃত্যু হয়েছে।

 

Manual4 Ad Code

এদিকে রুশ বাহিনীর হামলায় পূর্ব ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে ১৯ বেসামরিক মানুষ নিহত ও ৭৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

দোনেতস্কের আঞ্চলিক সিভিল-মিলিটারি প্রশাসনের প্রধান পাভেল কিরিলেঙ্কোর বরাত দিয়ে হতাহতের এই ঘটনা নিশ্চিত করেছে রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সও।

 

গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিকে অন্যতম বড় হামলার ঘটনা হিসেবে বলা হচ্ছে। ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনে আনুমানিক এক লাখ বাসিন্দা ইতোমধ্যে তাদের ঘরবাড়ি ছেড়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে ৫০ লাখ পর্যন্ত মানুষ ইউক্রেনে ঘরছাড়া হতে পারে বলে আশঙ্কা সংস্থাটির।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

রুশ সেনাদের হামলার মুখে পিছিয়ে নেই ইউক্রেনও। দেশটির দাবি, রাশিয়ার দু’টি বড় পরিসরের সামরিক বিমান ভূপাতিত করেছে তারা। অন্যদিকে ভূপাতিত করা এই বিমান দু’টিতে ৩০০ জন পর্যন্ত রুশ সেনা অবস্থান করছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

 

ইউক্রেনের সামরিক বাহিনীর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইউক্রেনে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে। এছাড়া আরও প্রায় ২০০ রুশ সেনাকে বন্দি করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code