মৌলভীবাজারে ভোটার দিবস পালন

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২

মৌলভীবাজারে ভোটার দিবস পালন

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্যে চতুর্থ জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে মৌলভীবাজারে। বুধবার (০২ মার্চ) সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে মৌলভীবাজারে স্মাট কার্ড বিতরণ, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

Manual1 Ad Code

জেলা নির্বাচন অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গণে জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান।

 

Manual5 Ad Code

এ সময় দুইজন নতুন ভোটারের হাতে স্মাট কার্ড তুলে দেন জেলা প্রশাসক। উদ্বোধন শেষে একটি র‍্যালী ঢাকা-সিলেট সড়ক প্রদক্ষিণ করে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে শেষ হয়।

Manual8 Ad Code

 

দিবসটি পালনে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কান্তি দত্ত, বিভিন্ন উপকারভোগী ও জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

রাজনগরে ভোটার দিবস পালিত

রাজনগরে ভোটার দিবস পালিত

Manual5 Ad Code


এদিকে, রাজনগরে চতুর্থ জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এই  স্লোগানে দিবসটি উপলক্ষে র‍্যালির আয়োজন করে রাজনগর উপজেলা নির্বাচন অফিস।

 

বুধবার সকাল ১১ টায় নির্বাচন অফিস থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নির্বাচন অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।

 

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) মুক্তি চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুছ, যুবউন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খান, বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানী খান, মুক্তিযোদ্ধা রামলাল রাজভরসহ উপজেলার বিভিন্ন এলাকার ভোটার, সাংবাদিক, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code