পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ৩০

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২২

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ৩০

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের পেশোয়ারে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৫০ জন মুসল্লি আহত হয়েছেন।

 

শুক্রবার (৪ মার্চ) পেশোয়ারের কোচা রিসালদারে জুমার নামাজের সময় মসজিদটিতে আত্মাঘাতী হামলা চালানো হয় বলে জানায় দেশটির গণমাধ্যম জিও নিউজ।

Manual1 Ad Code

 

তাৎক্ষণিকভাবে কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। পুলিশ ও নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।

 

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানিয়েছে, দুই হামলাকারী শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে এর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। এরপরেই মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ইজাজ আহসান ডনকে এ তথ্য দেন।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code