রাজধানীসহ ৪ শহরে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২

রাজধানীসহ ৪ শহরে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ চার শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। অন্য শহরগুলো হলো- দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, বন্দরনগরী মারিওপোল ও সুমি।

 

Manual4 Ad Code

রাশিয়া সোমবার (০৭ মার্চ) ইউক্রেনের এ চার শহরে মানবিক করিডর চালুর ঘোষণা দেয়। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওই চার শহরের বেসামরিক নাগরিকদের অন্যত্র সরিয়ে নিতে সহায়তার জন্য মস্কো এ সিদ্ধান্ত নিয়েছে।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের স্থানীয় সময় সকাল ১০টা থেকে তৃতীয়বারের মতো দেওয়া সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে এ ব্যাপারে ইউক্রেনের তরফ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এর আগে মারিওপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে মানবিক করিডর খোলার দুটি প্রচেষ্টা ভেস্তে গেছে।

 

Manual3 Ad Code

ইউক্রেনের অভিযোগ, যুদ্ধবিরতি ঘোষণা করেও রাশিয়া হামলা বন্ধ না করার জেরে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা ভেস্তে গেছে। সূত্র : বিবিসি


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code