মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো ‘জয় বাংলা’ ঘুড়ি উৎসব

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২

মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো ‘জয় বাংলা’ ঘুড়ি উৎসব

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো জয় বাংলা ঘুড়ি উৎসব। ব্যঙ্গাচি, হাতি, হাস, চিল, কাক, ঈগল, টাইগার, মাছ, কচ্ছপ, প্রজাপতি, বাদুর, বিমান ঘুড়িসহ ১৫০ ঘুড়ি স্থান পায় উৎসবে।

 

সোমবার (০৭ মার্চ) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এই ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল)  জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক ও শিক্ষার্থী।

 

বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সহযোগিতায় এই বর্ণিল ঘুড়ি উৎসবে মেতে উঠেন শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষজন। চলে হৈ-হুল্লোড়।

Manual7 Ad Code

 

মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো ‘জয় বাংলা’ ঘুড়ি উৎসব

Manual3 Ad Code

স্কুল মাঠের নীল আকাশে অর্ধশত উড়তে থাকা ছোট বড় রঙ বেরঙের ঘুড়ি উড়ে বেড়ায়। আছে নানা নামের ঘুড়ি। শুরু হয়, নিজের ঘুড়িকে সবচেয়ে উপরে তোলার প্রতিযোগিতা। তবে বাতাস কম হওয়ায় ঘুড়ি পুরোপুরি উড়ানো যায়নি জানান ঘুরি ফেডারেশনের সদস্যরা।

 

জেলা প্রশাসনের আমন্ত্রণে ঢাকা থেকে আসা মো ওমর ফারুক বলেন, প্রায় ১৫০ ধরনের ঘুরি নিয়ে আমরা এখানে এসেছি।

 

ঘুড়ি উড়াতে আসা শিক্ষার্থী আলী হোসেন বলেন, দীর্ঘদিন পর অনেক আনন্দ পেয়েছি ঘুড়ি উড়িয়ে। প্রতিবছর এরকম আয়োজন করলে আমরা উৎসবে সামিল হয়ে আনন্দ করতে পারবো।

 

উৎসবে অংশগ্রহণকারী মনি আক্তার বলেন, ছোটবেলা গ্রামে এক সঙ্গে অনেক ঘুড়ি উড়াতে দেখেছি। আজ দীর্ঘদিন পর আজ এক সঙ্গে অনেক ঘুড়ি দেখেছি,  আমি নিজেও উড়িয়েছি।

 

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই আনন্দে মেতে ওঠে। ঘুড়ি তৈরিতে রয়েছে শৈল্পিক নিদর্শন। সঠিকভাবে, সঠিক মাপে ঘুড়ি তৈরি করে সবাই সমবেত হন।

 

Manual1 Ad Code

নানা রঙের কাগজ, পলিব্যাগ ও বাঁশের অংশবিশেষ দিয়ে তৈরি হয় এসব ঘুড়ি। সঙ্গে থাকে বাহারি রঙের নাটাই, এ ছাড়া নাটাই ও ঘুড়িতে সংযোগ করা হয় বাহারি রঙের সুতা।

Manual6 Ad Code

 

শিক্ষক মাধুরী মজুমদার বলেন, আমার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এসেছি। এসে অনেক ভালো লাগছে,  মনে হচ্ছে ৯০ দশকে ফিরে গেছি। শহরের শিশু কিশোররা এগুলো দেখতে পায় না এখন, এ উৎসবের কারণে তারা দেখতে পেলো এবং আনন্দ পেলো। এরকম রঙিন উৎসব প্রতি বছর করা উচিত।

 

ডিসি মীর নাহিদ আহসান জানান, ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ভিন্ন ধরনের কিছু করার তাগিদ থেকে এ ঘুড়ি উৎসব। একদিনের জন্য হলেও শিশু কিশোরসহ সবাই একটা রঙিন উৎসবের সঙ্গে যুক্ত হতে পেরেছেন এটাই আমাদের উদ্দেশ্য ছিলো। আগামিতে এ ধরনের উৎসব আরো করা হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code