শ্রীমঙ্গলে সয়াবিন তেলের গোডাউনে অভিযান, ৪ লাখ জরিমানা

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২

শ্রীমঙ্গলে সয়াবিন তেলের গোডাউনে অভিযান, ৪ লাখ জরিমানা

Manual5 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্যপণ্য সামগ্রী মজুদ ও সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন ব্যবসায়ীদের গোপন গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

বুধবার (০৯ মার্চ) বিকেল সাড়ে ৪টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় তাঁর সাথে ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার।

 

Manual8 Ad Code

অভিযানে শহরের পুরান বাজারের রিপন ট্রেডার্স নামক দোকানকে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করায় ১ লাখ টাকা ও পাপন এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

 

এ সময় এসিল্যান্ড নেছার আহমদ ও ইন্সপেক্টর তদন্ত হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আসন্ন রমজান মাস উপলক্ষে যারা খাদ্যসামগ্রী মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে পণ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির পায়তারা করবে; তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code