ঢাকায় এসেই ভুল করলেন সানি লিওন!

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২

ঢাকায় এসেই ভুল করলেন সানি লিওন!

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :
বাংলাদেশে এসেই ভুল করে বসলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা যেই ছবি দিয়ে তিনি ঢাকায় আসার খবর জানিয়েছেন, সেখানেই দেখা গেল ভুল।

 

ছবিটির ক্যাপশনে সানি লিখেছেন, এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি। এর সঙ্গে হ্যাশট্যাগে #বাংলাদেশ #ঢাকা #পার্টিটাইম শব্দগুলো জুড়ে দিয়েছেন। এতে বাংলাদেশ নামে ভুল করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন- Bangledesh!

 

এরইমধ্যে সানির ভুলটি নজরে পড়েছে নেটিজেনদের। অনেকেই তার এই ভুলের সমালোচনা করছেন। এমনকি বিমানবন্দরে তোলা ছবিতে সানির পেছনেও ‘ওয়েলকাম টু বাংলাদেশ’ লেখা ছিল। অন্তত সেটা দেখেও সঠিকভাবে লিখতে পারতেন বলে কটাক্ষ করছেন বাংলাদেশি নেটিজেনরা।

Manual1 Ad Code

 

শনিবার (১২ মার্চ) বিকালে ঢাকায় আসেন সানি লিওন। তিনি ট্যুরিস্ট ভিসায় এসেছেন বলে জানা গেছে। এর ফলে বাংলাদেশে কোনো কাজ করতে পারবেন না।

 

বিশেষ একটি সূত্রে জানা গেছে, গানবাংলা টিভির ফারজানা মুন্নী ও কৌশিক হোসেন তাপস দম্পতির মেয়ের বিয়েতে অংশ নিতেই ঢাকায় এসেছেন সানি। সেই আয়োজনে পারফর্ম করবেন বলিউডের এই জনপ্রিয় আইটেম গার্ল।

 

Manual3 Ad Code

এর আগে গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। শামিম আহমেদ রনির পরিচালনায় ‘সোলজার’ নামের একটি সিনেমায় কাজ করার কথা ছিল তার। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির অনুমতি বাতিল করা হয়। কিন্তু তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক সানি লিওনের অনুমতি বাতিল করার কথা জানানো হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে।

 

জানা গেছে, সানি লিওন ওয়ার্ক পারমিট না পেয়ে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন। তিনি কোনো ধরনের শুটিংয়ে অংশ নিতে পারবেন না।

Manual6 Ad Code

 

সানি লিওন বাদে অন্যান্য ভারতীয় শিল্পীরা কিছু শর্ত মেনে ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত শুটিংয়ে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code