রুশ সীমান্তে সেনা পাঠিয়েছে আমেরিকা

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২

রুশ সীমান্তে সেনা পাঠিয়েছে আমেরিকা

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার সীমান্ত বরাবর লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও রোমানিয়ায় ১২ হাজার আমেরিকান সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রসিডেন্ট জো বাইডন।

 

Manual2 Ad Code

শুক্রবার (১১ মার্চ) হাউজ ডেমোক্র্যাটিক ককাসে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা জানান।

 

বাইডেন বলেছেন, রাশিয়ার সামরিক হামলার ঘটনায় ইউক্রেনের জনগণ উল্লেখযোগ্য সাহসিকতা ও বীরত্বের প্রমাণ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তা সহযোগিতা দেশটির প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ছিল।

Manual4 Ad Code

 

তিনি বলেন, আমরা ইউক্রেনকে যখন সহযোগিতা দিচ্ছি, একই সময়ে ইউরোপে আমাদের মিত্রদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো অব্যাহত রাখব। আমরা একটি দ্ব্যর্থহীন বার্তা পাঠাচ্ছি যে, আমরা ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করব। স্বীকার করছি, আমরা যদি রুশ হামলায় পাল্টা পদক্ষেপ নেই তাহলে তা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু ন্যাটো ভূখণ্ড রক্ষার একটি পবিত্র দায়িত্ব আমাদের রয়েছে। যদিও ইউক্রেনে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাই না।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলার তিনদিন আগে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী দুটি অঞ্চল ডোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন পুতিন। সূত্র: এনডিটিভি।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code