জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২২

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
জাপানের উত্তরপূর্ব উপকূলীয় অঞ্চল ফুকুশিমায় ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে সুনামি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Manual5 Ad Code

দেশটির সংবাদমাধ্যম এনএইচকে নিউজ চ্যানেলের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

Manual3 Ad Code

দেশটির আবহাওয়া অধিদপ্তর জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, বুধবার দুপুরের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের প্রভাবে সুনামি ঘটতে পারে।

Manual1 Ad Code

 

টোকিওতেও এই ভূমিকম্পের আঁচ পাওয়া গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

 

এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে মানুষজন স্থির দাঁড়িয়ে থাকতে পারছিলেন না।

Manual7 Ad Code

 

এর আগে ২০১১ সালে এই ফুকুশিমাতেই এ রকম শক্তিশালী এক ভূমিকম্পে সেখানকার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ধ্বংস হয়ে গিয়েছিল।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code