ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, কমলগঞ্জে ২ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২

ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, কমলগঞ্জে ২ পুলিশ সদস্য প্রত্যাহার

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবা দিয়ে এক ফার্মেসির মালিককে হয়রানির অভিযোগে পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের মৌলভীবাজার পুলিশ লাইনসে সংযুক্তি করা হয়।

 

সোমবার (২১ মার্চ) রাতে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত কছেন।

Manual6 Ad Code

 

দুই পুলিশ সদস্য হলেন- কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ও কনস্টেবল আফসার উদ্দীন।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৯টায় মোটরসাইকেলে আদমপুরের মধ্যভাগ বাজারের নিউ মেডিসিন কর্নারে সাদা পোশাকে আসেন কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম সিরাজ, এসআই হারুনুর রশীদ চৌধুরী ও কনস্টেবল আফসার উদ্দীন।

Manual3 Ad Code

 

ফার্মেসিতে গিয়ে তারা মালিক স্বপন কুমার সিংহকে জানান, দোকানে ইয়াবা বিক্রি হয় বলে খবর আছে তাদের কাছে। তাই ফার্মেসিতে তল্লাশি করবেন।তখন ফার্মেসির মালিক মাদক বিক্রির বিষয়টি অস্বীকার করলে পুলিশ সদস্যরা বাগবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে নিজেদের সঙ্গে আনা কয়েক পিস ইয়াবা হাতে নিয়ে ফার্মেসিতে পাওয়া গেছে বলে দাবি করেন। তখন ফার্মেসির মালিক স্বপন কুমার সিংহ এর তীব্র প্রতিবাদ করেন।

 

এ সময় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ফার্মেসির মালিক একজন ভালো মানুষ ও সেখানে কোনো মাদক বিক্রি হয় না বলে স্থানীয়রা দাবি করেন। এতে পুলিশের দুই এসআই ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুলিশের সঙ্গে কথোপকথনে স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে কয়েক শ’ লোক জড়ো হয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করে সড়ক অবরোধ করেন ও এমন হয়রানিমূলক তল্লাশির প্রতিবাদ জানান।

 

প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ থাকার পর জনতার রোষানল থেকে বাঁচার জন্য ‘তথ্যগত ভুলের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা’র দায় স্বীকার করে তিন পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

 

অবরুদ্ধের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফার্মেসির ভেতরে সাদা পোশাকে এসআই হারুন, এসআই সিরাজ ও কনস্টেবল আফসার দাঁড়ানো। তাদেরকে বিক্ষুব্ধ লোকজন ঘিরে রেখেছেন। স্থানীয় এলাকাবাসী ফার্মেসির সামনে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

ভিডিওতে আরও দেখা যায়, এসআই হারুনুর রশীদ উত্তেজিত জনতাকে আশ্বস্ত করছেন ভুল তথ্যদাতাকে আইনের আওতায় আনা হবে বলে।

 

ফার্মেসির মালিক স্বপন কুমার সিংহ বলেন, পুলিশ হঠাৎ এসে নাপা সিরাপ আছে কি না, জানতে চায়। আবার তখনই বলে এখানে মাদক বিক্রি হয়। তখন আমি প্রতিবাদ করলে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনা দেখেছেন এবং তারাও প্রতিবাদ করেছেন। তিনি বিষয়টি তদন্তের দাবি জানান।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code