মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের বাছাই কার্যক্রম শুরু

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২২

মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের বাছাই কার্যক্রম শুরু

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ২০২২’ এর বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে মঙ্গলবার (২২ মার্চ) সকাল থেকে এ প্রক্রিয়া শুরু হয়। তিনদিন ব্যাপী বাছাই কার্যক্রমের আজ প্রথম দিন। এতে নারী ও পুরুষ প্রার্থী মিলে ১৮৫৬ জন অংশগ্রহণ করেন। যার মধ্যে ১৫৭৬ জন পুরুষ ও ২৮০ জন নারী।

 

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, এবার মৌলভীবাজারে ৪৫ জন পুরুষ ও ৮ জন নারী সহ মোট ৫৩ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে।

 

আগামী ২৩ ও ২৪ মার্চ চূড়ান্ত বাছাই কার্যক্রম শেষে ২৯ মার্চ সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

পুলিশ সুপার মহোদয় আরো বলেন, শারীরিক যোগ্যতা ও মেধার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code