সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২২
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের প্রক্যশলী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জহির আহমেদ (২৪)। শনিবার (২৬ মার্চ) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় কমপক্ষে আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। মৌলভীবাজার ২৫০ সহ্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মৃনাল কান্তি সিনহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাক ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেট কারে থাকা জহির আহমেদকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে।
জহির আহমেদ মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্বরত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি