কুলাউড়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, তরুণের মৃত্যু

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২২

কুলাউড়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, তরুণের মৃত্যু

Manual5 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ফাহিম আহমদ নামে এক তরুণ নিহত হয়েছেন। রোববার (২৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট হাসপাতালে তিনি মারা যান।

 

Manual8 Ad Code

নিহত ফাহিম উপজেলার মনসুর এলাকার শহরু মিয়ার ছেলে।

 

Manual7 Ad Code

জানা যায়, রোববার রাত ৮টার দিকে ফাহিম উপজেলার রবিরবাজার থেকে মোটরসাইকেলযোগে কুলাউড়ায় আসছিলেন। পথিমধ্যে তিনি রাউৎগাঁও এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

 

দুর্ঘটনায় ফাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই কুলাউড়া চৌমুহনী সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শুনেছি ফাহিম মারা গেছেন। এ বিষয়ে পরিবার থেকে কোনো অভিযোগ পাইনি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code