শেরপুর হাইওয়ে থানায় যোগ দিলেন ওসি পরিমল

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২২

শেরপুর হাইওয়ে থানায় যোগ দিলেন ওসি পরিমল

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পরিমল চন্দ্র দেব। তিনি গত ২ এপ্রিল ওই থানায় যোগ দিয়ে তার নিয়ন্ত্রণাধীন হাইওয়ে এলাকায় চাঁদাবাজি বন্ধ, দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে কঠোর পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন সাংবাদিকদের। এ লক্ষ্য অর্জনে হাইওয়ের বিভিন্ন শাখার পুলিশিং কমিটি এবং সচেতনমহলের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।

 

পরিমল চন্দ্র দেব মৌলভীবাজার মডেল ও ফেঞ্চুগঞ্জ থানায় ওসি (তদন্ত) হিসেবে বেশ কিছু দিন দায়িত্ব পালন করেন। এরপর তিনি গোয়াইনঘাট থানার ওসির দায়িত্ব পালন করেন। অতি সম্প্রতি তিনি মৌলভীবাজার সদর উপজেলাধীন শেরপুর হাইওয়ে থানায় ওসি হিসেবে যোগদান করেছেন।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

তিনি জানান রমজান মাসসহ সব সময় হাইওয়েতে নির্বিঘ্নে পণ্য পরিবহনসহ সব ধরণের বৈধ যানবাহন চালনায় হাইওয়ে পুলিশ সেবা দিয়ে যাচ্ছে।

Manual6 Ad Code

 

তিনি আরও জানান কঠোর সতর্কাবস্থার মাঝেও কেউ যদি হাইওয়ে পুলিশ কিংবা অন্য কারো দ্বারা বেআইনী ভাবে হেনস্থার শিকার হলে নিম্নে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তিনি। মোবাইল নম্বর ওসি হাইওয়ে- ০১৩২০ ১৮৪৬৭৩।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code