ভোটাভুটি বয়কট করল ইমরানের দল, পদত্যাগের সিদ্ধান্ত

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২২

ভোটাভুটি বয়কট করল ইমরানের দল, পদত্যাগের সিদ্ধান্ত

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি বয়কট করেছে দিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)। একইসঙ্গে তারা সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।

Manual7 Ad Code

 

প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে জাতীয় পরিষদের অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে গেছেন ইমরান খান নেতৃত্বাধীন পিটিআইয়ের নেতারা। আজ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।

Manual2 Ad Code


।আরও পড়ুন

Manual6 Ad Code


পিটিআই ভোটাভুটি বয়কট করায় এখন পিএমএল-নাওয়াজ পার্টির প্রার্থী শাহবাজ শরিফ নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। জাতীয় পরিষদে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারানোর এক দিন পর আজ সেখানে ভোটাভুটি হচ্ছে।

 

Manual7 Ad Code

পিটিআইয়ের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ফাররুখ হাবিব এক টুইটে বলেছেন, আমদানি করা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে জাতীয় পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্টারি পার্টি।

 

এই ঘোষণার পরপরই জাতীয় পরিষদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা পড়তে শুরু করেছে। ইমরান খানের দলের সংসদ সদস্যরা বলেছেন, পাকিস্তানে সরকার গঠন বা পতনের অধিকার বিদেশিদের নেই।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code