বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিখ্যাত রুশ রণতরী ডুবে গেছে

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিখ্যাত রুশ রণতরী ডুবে গেছে

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেন যুদ্ধে নেতৃত্ব দানকারী রুশ রণতরী কিয়েভের ক্ষেপনাস্ত্র হামলায় ডুবে গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া তাদের রণতরীটি টেনে বন্দরে নেয়ার সময় ডুবে গেছে। রাশিয়ার সামরিক শক্তির প্রতীক ৫১০ ক্রুসহ মিসাইলবাহী এ রণতরীটির নাম ‘মস্কভা’।

Manual8 Ad Code

 

বিবিসির এক প্রতিবেদনে কিয়েভ দাবি করেছে যে, তাদের ক্ষেপণাস্ত্র রণতরীটিতে আঘাত করেছে। তবে মস্কো কোন হামলার কথা বলেনি। তাদের দাবি আগুণ লাগার পর নৌযানটি ডুবে গেছে।

Manual7 Ad Code

 

মস্কভা কৃষ্ণসাগরে রাশিয়ান নৌবহরের এক ফ্ল্যাগশীপ জাহাজ। ফ্ল্যাগশীপ জাহাজ হচ্ছে কোন নৌবহরের নেতৃত্বদানকারী জাহাজ যেটি অধিনায়ক ব্যবহার করেন। আশির দশকে সোভিয়েত ইউনিয়নে এই জাহাজটি তৈরী করা হয়।

Manual2 Ad Code

 

জাহাজটি নিয়ে চলমান যুদ্ধের শুরু থেকেই আলোচনা চলছিল। নৌবহরের অন্যান্য জাহাজের তুলনায় ফ্ল্যাগশীপ জাহাজ সাধারণত খুবই দ্রুতগামী এবং শক্তিশালী হয়। এই জাহাজের দ্বারাই একটি দ্বীপে মোতায়েন সব ইউক্রেনীয় সৈন্যকে আত্মসমর্পণ করার জন্য হুমকি দেওয়া হয়।

Manual1 Ad Code

 

সিরিয়া যুদ্ধের সময়ও রাশিয়া এই মস্কভা জাহাজটি সিরিয়ান সেনাদের নৌ সুরক্ষার কাজে ব্যবহার করেছে। এতে জাহাজ বিধ্বংসী মিসাইল এবং সাবমেরিন ও টর্পেডো বিধ্বংসী অস্ত্র ছিলো।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code