সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২২
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রটিতে থাকা এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় চা নিলাম কেন্দ্র ও টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স কর্পোরেশন অব বাংলাদেশের অফিসে এ ঘটনা ঘটে।
টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর তরফদার জানান, এই মাসের ২৭ তারিখে বছরের প্রথম চা নিলামের জন্য কর্মপরিকল্পনা করতে তারা সভায় বসেছিলেন। এ সময় হঠাৎ করে এসিতে আগুন ধরে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে। আগুনে চারটি এসি ও কম্পিউটারসহ আসবাবপত্র পুড়ে গেছে।
শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার আব্দুল কাদির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
Design and developed by ওয়েব হোম বিডি